...|...|...

রাজধানী

গুলিস্তানে বোমা আতঙ্ক, ডিসপোজাল ইউনিট গিয়ে দেখল ‘কদবেল’

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, রাত ১:৪১
Shares
গুলিস্তানে বোমা আতঙ্ক, ডিসপোজাল ইউনিট গিয়ে দেখল ‘কদবেল’

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে মতিউর রহমান পার্কের মোড়ে বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। তবে তল্লাশি শেষে সেখানে কোনো বোমা বা বোমাসদৃশ বস্তু পাওয়া যায়নি। উদ্ধার হয় পুরোনো কাপড়, কদবেলসহ বিভিন্ন জিনিস।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ।

তিনি জানান, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি সম্পন্ন করেছেন। কিছুক্ষণের মধ্যে তারা সেখান থেকে চলে যাবেন।

এর আগে, গুলিস্তানের ওই স্থানে বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে রেখে তল্লাশি শুরু করেন পুলিশ সদস্যরা।