...|...|...

জাতীয়

গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৪:০৫ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬, রাত ২:৪০
Shares
গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে


রাজধানীর গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে লাগা আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, নয়টি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করে ৬টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে গুলিস্তান জিরো পয়েন্টের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার সে সময় জানিয়েছিলেন, আটতলা ভবনটির ছাদে থাকা গুদামে আগুন লাগে। সংবাদ পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।