...|...|...

রাজধানী

গুলশানে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক হত্যা, সেই কিশোরকে গ্রেফতার দেখানো হয়েছে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:১৭ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:২৭
Shares
গুলশানে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক হত্যা, সেই কিশোরকে গ্রেফতার দেখানো হয়েছে

ছবি: সংগৃহীত

গুলশানে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক হত্যা মামলায় আসামি হিসেবে কিশোর আজান আলীকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে বিশ্রাম নেওয়ার সময় প্রাইভেট কারের চাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান (২৪) নিহত হওয়ার ঘটনায় ঔ কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানায়, গ্রেফতার কিশোর গুলশানের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী। তার বাবা আব্বাস আলী শরীফ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ক্যাপ্টেন। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি তার মায়ের নামে নিবন্ধিত।

নিহত মেহেদী হাসানের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মেহেদী ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে তাকে চাপা দেয়। পরে গাড়িটি একটি সড়কবাতির খুঁটিতে ধাক্কা খেয়ে থেমে যায়। আশপাশের লোকজন গাড়ির নিচ থেকে মেহেদীকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।