...|...|...

বিনোদন

গুলশানের সেই তরুণীকে আজও ভুলতে পারিনি: শাকিব খান

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, বিকেল ৩:২৭ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:২৬
Shares
গুলশানের সেই তরুণীকে আজও ভুলতে পারিনি: শাকিব খান

ঢালিউড সুপারস্টার শাকিব খান এক দীর্ঘদিনের অপূর্ণ প্রেমের স্মৃতি প্রকাশ্যে এনেছেন। সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে তিনি জানান, গুলশানের একজন ইংরেজি মাধ্যমের তরুণীর সাথে তার সম্পর্ক দীর্ঘমেয়াদি না হলেও এখনও তাকে মিস করেন।

চ্যানেল আইয়ের ‘চাঁদ তারার গুঞ্জরণ’ অনুষ্ঠানে অতিথি হয়ে শাকিব খান ব্যক্তিগত জীবনের এক স্পর্শকাতর অধ্যায়ের কথা শেয়ার করেন। তিনি জানান, এক সময় গুলশানের ওই তরুণীর প্রেমে পড়েছিলেন এবং ভাবতেন যে তার সাথেই স্থায়ীভাবে সেটেল্ড হবেন। যদিও সম্পর্কটি দূর এগোয়নি, তবু সে স্মৃতি তাকে এখনও নাড়া দেয়।

শাকিব বলেন, “আমার বাসার কাছাকাছি ছিল ওর বাড়ি। দেখতেও ভীষণ সুন্দর ছিল। আমি কিন্তু তার সাথেই সেটেলড হতে চেয়েছিলাম।” তিনি আরও বলেন, “আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। আমাকে মেয়েটি খুব ভালোবাসত। আমি সত্যিই তার সাথেই সংসার করতে চেয়েছিলাম।”

অনুষ্ঠানে উপস্থাপিকা পূর্ণিমা যখন জানতে চান, সে মানুষটিকে এখনও মিস করেন কি না এবং সম্পর্ক নিয়ে অনুতপ্ত কি না, শাকিব জবাব দেন, “আমি এখনও তাকে মিস করি। মাঝেমাঝেই যখন একা থাকি তখন ভাবি— কেন এরকম হলো! সম্পর্কে যখন ভালোবাসাবাসি বেশি হয়ে যায় তখন মনে হয় এরকম হয়ে যায়।”

আর পরবর্তীতে প্রশ্ন করা হলে, ওই তরুণী যদি ফিরে আসেন কি না গ্রহণ করবেন-শাকিব বলেন, “সে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। আমি চাই, সে অনেক ভালো থাকুক।”

শাকিবের এই ব্যক্তিগত আবেগঘন স্বীকারোক্তি প্রকাশ্যে আসায় ফ্যান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।