...|...|...

সারাদেশ

গাজীপুর শিল্প অঞ্চলে ১৩ প্লাটুন বিজিবি-৬ প্লাটুন আনসার মোতায়েন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, সকাল ১১:১৪
Shares
গাজীপুর শিল্প অঞ্চলে ১৩ প্লাটুন বিজিবি-৬ প্লাটুন আনসার মোতায়েন

ছবি: সংগৃহীত

গাজীপুর শিল্প অঞ্চলের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে ১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ৬ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। 

সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা জোরদার শ্রমিক অসন্তোষ নিরসন উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতেই এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

মোতায়েনকৃত বিজিবি ও আনসার সদস্যরা গাজীপুরের কোনাবাড়ী,কাশিমপুর, চন্দ্রা পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন শিল্পাঞ্চল এলাকায় টহল দিচ্ছেন।

 এছাড়াও যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এস আর বি, শিল্প পুলিশ, মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের সদস্যরাও সমন্বয় করে কাজ করছেন। 

বর্তমানে সংশ্লিষ্ট  এলাকায় শিল্প কারখানাগুলোর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। 

গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুরে ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া পরিস্থিতি বিবেচনায় আরও ৮ থেকে ১০ টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।  

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান,গাজীপুর শিল্প অঞ্চল এলাকায় অন্যান্য বাহিনীর পাশাপাশি ৬ প্লাটুন আনসার সদস্য কাজ করছেন।

গাজীপুর ৬৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (পিএসসি) জানানা,গাজীপুর শিল্প অঞ্চলের বিভিন্ন এলাকায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।