গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ। বর্তমানে তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি পদ থেকে বদলি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে আরও ছয়জন পুলিশ কর্মকর্তার পদায়ন ও বদলির আদেশ দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তোহিদ আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেতে যাওয়া মো. আশিক সাঈদের আগের কর্মস্থল ছিল রাজশাহী রেঞ্জ।


