...|...|...

সারাদেশ

গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, সকাল ১১:৩৬ | আপডেট: ৫ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৫
Shares
গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি

ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত এক সপ্তাহের অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে গাজীপুরের শিল্পাঞ্চল।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে দলে দলে কারখানায় ফিরতে শুরু করেছেন শ্রমিকরা।

তাদের উপস্থিতিতে শিল্পাঞ্চলের কারখানাগুলোতে ফিরতে শুরু করেছে কর্মচাঞ্চল্য। কোথাও নতুন করে বিক্ষোভের খবর পাওয়া যায়নি। তবে কিছু এলাকায় শ্রমিকদের মধ্যে চাপা উৎকণ্ঠা বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত জেলার কোনো মহাসড়ক বা আঞ্চলিক সড়কে শ্রমিকদের অবস্থান নিতে দেখা যায়নি।

ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচলও ছিল স্বাভাবিক।

তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় শিল্পাঞ্চলে নিরাপত্তাব্যবস্থা জোরদার রাখা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাদের মধ্যে বিজিবির ১২ প্লাটুন, আনসারের পাঁচ প্লাটুন ও এসআরবির আট প্লাটুন সদস্য রয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই কারখানাগুলোতে শ্রমিকদের প্রবেশ করতে দেখা গেছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষা করতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, যৌথ বাহিনীর কঠোর উপস্থিতিতে পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক রয়েছে।