...|...|...

রাজনীতি

গরিবের মহিষ, তাই শোরগোল নেই: পাটওয়ারী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৪৪
Shares
গরিবের মহিষ, তাই শোরগোল নেই: পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদা নিয়ে বিরোধের পর ঘাসে বিষ প্রয়োগে ৫টি মহিষের মৃত্যুর ঘটনায় বলেছেন, গরিবের মহিষ, তাই শোরগোল নেই।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ফেসবুকে করা এক পোস্টে এসব কথা বলেন তিনি।

টাইমস টুডের পাঠকদের জন্য পাটওয়ারীর করা পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

‘গরিবের মহিষ, তাই শোরগোল নেই।
একজন গরিব খামারির কাছে মহিষই তার ব্যাংক ব্যালেন্স। সন্তানের পড়াশোনা, পরিবারের খাবার, চিকিৎসা, ভবিষ্যতের সঞ্চয় সবকিছু জড়িয়ে থাকে এই একটা প্রাণীর সঙ্গে। সেই মহিষ চরানোর ঘাসেও নাকি চাঁদা। চাঁদা নিয়ে বিরোধের পর ঘাসে বিষ প্রয়োগে মারা গেছে ৫টি মহিষ, অসুস্থ আরও অন্তত ৩১টি। অভিযোগ উঠেছিল স্থানীয় এক সাবেক ছাত্রদল নেতাকে ঘিরে।

এতগুলো গরিব পরিবারের স্বপ্নে বিষ ঢেলে দেওয়া হলো, কোন শোরগোল নেই। গরিব মানুষ তো, তাদের কান্নার বোধহয় বাজারদর কম। অথচ ৫ আগস্ট আন্দোলনের পরিচিত মুখ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ কিংবা সারজিস আলমদের বাদ দিয়ে কথিত ‘ভুয়া সমন্বয়কদের’ বঙ্গভবনে নিয়ে যাওয়ার ঘটনায় একজন শিক্ষককে ঘিরে শোরগোলের কোনো কমতি নেই। গরিবের পাতে খাবার নেই, মহিষের মুখে ঘাস নেই, অথচ আমাদের বিবেকে তার কোনো জায়গাই নেই।’