...|...|...

রাজনীতি

খালেদা জিয়ার অবদান পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি বিএনপি এমপির

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, রাত ১০:২৭
Shares
খালেদা জিয়ার অবদান পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি বিএনপি এমপির

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপির সংসদ সদস্য একরামুল বারী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার অবদান পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের আলোচনায় এ দাবি জানান তিনি।

একরামুল বারী বলেন, ১৯৮২ সালে স্বৈরশাসক এইচ এম এরশাদ গণতন্ত্র হরণ করার পর দীর্ঘ ৯ বছর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন খালেদা জিয়া। পরবর্তী সময়েও দেশে যখনই গণতন্ত্র হোঁচট খেয়েছে, তখনই তা পুনরুদ্ধারে তাকে দায়িত্ব নিয়ে আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে।

এই সংসদ সদস্য বলেন, খালেদা জিয়া দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী ও স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। ছয় বছর জেল-জুলুম, অত্যাচার ও নির্যাতন সহ্য করেছেন। বিনা চিকিৎসায় কারারুদ্ধ থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তার এসব অবদান জাতির সামনে তুলে ধরতে পাঠ্যপুস্তকে তা অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এ বিষয়ে শিক্ষামন্ত্রীর মনোযোগ আকর্ষণ করেন তিনি।