...|...|...

বিশ্ব

কুর্দিস্তানে সিরিয়া-ইরান সীমান্তের দুই ক্রসিং বন্ধ করল ইরাক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, সকাল ৬:৫০
Shares
কুর্দিস্তানে সিরিয়া-ইরান সীমান্তের দুই ক্রসিং বন্ধ করল ইরাক

ছবি: সংগৃহীত

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে সিরিয়া ও ইরানের সাথে থাকা দুটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। এতদিন ক্রসিং দুটি কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) নিয়ন্ত্রণে ছিল।

ইরাকের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ওপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ আরও জোরদারের অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে বাগদাদ।

ইরাকের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ইরাকি নিউজ এজেন্সিকে জানিয়েছেন, সিরিয়ার সাথে আল-ওয়ালিদ সীমান্ত ক্রসিং এবং ইরানের সাথে বাশতা সীমান্ত ক্রসিং বন্ধ করা হয়েছে। দুটি ক্রসিংই কুর্দিস্তান আঞ্চলিক সরকারের নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) ইরাকের সর্বোচ্চ আদালত কুর্দিস্তান অঞ্চলসহ দেশের সব আন্তর্জাতিক সীমান্তে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের অনুমতি দেন।

এর এক দিন আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রধানমন্ত্রী আলী আল-জাইদি কুর্দিস্তান আঞ্চলিক সরকারের পরিচালিত সীমান্ত ক্রসিংগুলোর নিয়ন্ত্রণ কেন্দ্রীয় কর্তৃপক্ষকে নেওয়ার নির্দেশ দেন।

কুর্দি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকা তেলক্ষেত্রসহ কৌশলগত গুরুত্বপূর্ণ সম্পদের ওপর বাগদাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।