...|...|...

অর্থনীতি

কারিগরি ত্রুটি কাটিয়ে আরটিজিএস লেনদেন চালু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১০
Shares
কারিগরি ত্রুটি কাটিয়ে আরটিজিএস লেনদেন চালু

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) দেখা দেওয়া কারিগরি ত্রুটি সমাধান হয়েছে। এর ফলে সাময়িকভাবে বন্ধ থাকা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস লেনদেন পুনরায় চালু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

এর আগে আজ সকালে বাংলাদেশ ব্যাংকের সিবিএসে কারিগরি ত্রুটি দেখা দিলে আরটিজিএস লেনদেন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে এই ব্যবস্থার মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর ও নিষ্পত্তি কার্যক্রম ব্যাহত হয়।

পরে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত প্রচেষ্টায় ত্রুটি সমাধান করা হয় এবং সেবাটি পুনরায় চালু হয়।