বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞাকে সরকারের সচিব পদে পদোন্নতি দিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৯ নভেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞাকে (পরিচিতি নম্বর-৬৫২০) সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হলো।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।


