বাংলাদেশ ছাত্রলীগের ((বর্তমানে নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আজ শনিবার সকালে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে রোটনের মৃত্যুর তথ্য জানান।
স্ট্যাটাসে আমিনুল ইসলাম রোটনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি লেখেন, ‘রোটনের অকাল মৃত্যুতে গভীর শোক। অনুজ প্রতিম মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। ছাত্রলীগের কর্মী হিসেবে যার সাথে আমার পরিচয়। মনে পড়ে ৯৬-এর আন্দোলনের সময় ঢাকা শহর জুড়ে বিভিন্ন লড়াই সংগ্রামে এক সাথে কাজ করার স্মৃতি।’


