...|...|...

বিনোদন

কটাক্ষের শিকার তিশা

কটাক্ষের শিকার তিশা

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৪:০৮ | আপডেট: ৫ আগস্ট ২০২৬, রাত ৮:০৮
Shares
কটাক্ষের শিকার তিশা


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতানো জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিপিএল লুক নেটিজেনদের সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যমে নিজের সেই বিশেষ লুকের একগুচ্ছ ছবি শেয়ার করেন অভিনেত্রী।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানের ছবিতে তাকে দেখা যায়, রুপালি চুমকি বসানো গ্লিটারি টপস, আর নিয়ন রঙের কার্গো স্টাইলের প্যান্ট।  গলায় ছিল পাথরের ভারী নেকলেস এবং কানে ছোট ছোট টপ ইয়ারিংস।

এছাড়াও চোখের কোণে স্টোনের ব্যবহার তার লুকে আনে বাড়তি চাকচিক্য।  পায়ে ছিল অফ-হোয়াইট রঙের হিলের স্নিকার বুট।

তবে তার অধিকাংশ ছবিতেই একটু ভিন্নধর্মী ভঙ্গিতে বসে পোজ দিতে দেখা গেছে।

তিশার এই নতুন লুক অধিকাংশেরই মন জয় করতে পারেনি, ফলে সমালোচনা ও কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী।  যার কারণ তার পোশাকের অতিরিক্ত চাকচিক্য ও বসার ভঙ্গি।

একজন লিখেছেন, ‘আমি তো প্রথমে আপনাকেই বিপিএলের ট্রফি মনে করেছিলাম!’ আবার কেউ কেউ তার ফ্যাশন সেন্স নিয়ে প্রশ্ন তুলে ছাপরি বা যাত্রাপালার নায়িকা বলেও কটাক্ষ করেছেন।

লুকের পাশাপাশি আরও একটি গুঞ্জন তিশার পিছু ছাড়ছে না।

শোনা যাচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠানের দিন তাকে নাকি শুরুতে মাঠে ঢুকতে দেওয়া হয়নি।  কমেন্ট বক্সে নেটিজেনরা সেই বিষয়টি নিয়েও খোঁচা দিতে ছাড়েননি।  যদিও এসব কোনো মন্তব্যের উত্তর দেননি তানজিন তিশা।