...|...|...

চাকরি

ওয়ালটনে চাকরির সুযোগ, প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, সকাল ১০:২২
Shares
ওয়ালটনে চাকরির সুযোগ, প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা

ছবি: সংগৃহীত

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এথিক্যাল হ্যাকার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৩  অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: এথিক্যাল হ্যাকার
পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা: OWASP Top 10 এবং পেনিট্রেশন টেস্টিং টুলস সম্পর্কে জ্ঞান। নেটওয়ার্ক নিরাপত্তা সংক্রান্ত ধারণা সম্পর্কে বোঝাপড়া। 
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর

কর্মস্থল: ঢাকা (বসুন্ধরা আবাসিক এলাকা)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, কর্মক্ষমতা বোনাস, মুনাফার অংশ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১১ অক্টোবর ২০২৬