...|...|...

সারাদেশ

এমপি আমির হামজার চাচা গ্রেফতার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০৯
Shares
এমপি আমির হামজার চাচা গ্রেফতার

এমপি আমির হামজার চাচা গ্রেফতার। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা একটি মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার চাচা আবদুল মালেক সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

রবিবার (২২ নভেম্বর) আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হলে বিচারক জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটকের পর পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা রবিবার সকালে আবদুল মালেক সর্দারকে কুষ্টিয়া সদর মডেল থানায় হস্তান্তর করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া সদর মডেল থানায় দায়ের করা ২৯ নম্বর বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আবদুল মালেক সর্দারকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

আবদুল মালেক সর্দার কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের মৃত আমির সর্দারের ছেলে। তিনি সংসদ সদস্য মুফতি আমির হামজার চাচাতো চাচা।