...|...|...

বিনোদন

এবার ছোটপর্দায় গোয়েন্দা চরিত্রে পরমব্রত

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, সকাল ৬:৪৪ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:০১
Shares
এবার ছোটপর্দায় গোয়েন্দা চরিত্রে পরমব্রত

গোয়েন্দা চরিত্রের সাথে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের যোগ অনেক দিনের। এক দিকে তাকে যেমন গোয়েন্দা হিসাবে দেখেছে দর্শক। তেমনই আবার গোয়েন্দা গল্পে পরিচালক হিসাবেও দেখেছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ব্যোমকেশ, ফেলুদার পরে পরমব্রত এ বার নতুন গোয়েন্দা সেজে ফিরছেন। তবে বড়পর্দায় নয়, নতুন গোয়েন্দাকে দর্শক দেখবে এবার ওয়েব সিরিজ়ে।

পরমব্রত এবার গোয়েন্দা আদিত্যনাথ মজুমদারের চরিত্রে আসতে চলেছেন। পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিত্র সেন। এই সিরিজ দেখাবে হইচই। প্রযোজনা করবে ‘রোড শো প্রোডাকশন’। কিন্তু এখনও প্রযোজনা সংস্থা, অভিনেতা বা ‘হইচই’এর তরফে কোনও ঘোষণা করা হয়নি।পরমব্রত কেবল গোয়েন্দা চরিত্রে অভিনয়ই করেননি, পরিচালনাও করেছেন। ‘সাবাশ ফেলুদা’ সিরিজ়ের পরিচালক ছিলেন। ‘গ্যাংটকে গন্ডগোল’ এবং ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ অবলম্বনে নির্মিত করা হয়েছিল সিরিজটি।