কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ নির্মানের বিশ্বসেরা প্রতিষ্ঠান এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের আকস্মিক বিদায়ে তোলপাড় চলছে প্রযুক্তির দুনিয়ায়।
বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর জেরে তীব্র বিতর্কের মুখে পড়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিইও পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। আর এই বিতর্কের আঁচ লেগেছে তার পরিবারেও। বিশেষ করে এনভিডিয়ায় উচ্চপদে কর্মরত হুয়াংয়ের দুই সন্তান ও মেয়ের জামাইয়ের মোটা অঙ্কের বেতন নিয়ে নতুন করে শুরু হয়েছে কাটাছেঁড়া।
পতনের নেপথ্যে দুই পরকীয়া
লরি হুয়াংয়ের সাথে জেনসেন হুয়াংয়ের চার দশকের সুখের সংসার। কিন্তু সেই সাজানো জীবনে ঝড় ওঠে অ্যালিস হুয়াং নামের এক চীনা ব্যবসায়ীর সাথে তার ঘনিষ্ঠতার খবর প্রকাশ্যে আসার পর। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, অ্যালিস আসলে চীনের ‘গুপ্তচর’। হুয়াংয়ের সাথে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে তিনি এনভিডিয়ার গোপন ব্যবসায়িক ও প্রযুক্তিগত তথ্য বেইজিংয়ে পাচার করছিলেন।
গত মাসে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বিষয়টি উঠে এলে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ অভ্যন্তরীণ তদন্ত শুরু করে। পরকীয়ার বিষয়টি স্বীকার করে অনুশোচনাও প্রকাশ করেছিলেন হুয়াং। তবে বিতর্ক এখানেই থামেনি।
সম্প্রতি নিউইয়র্ক টাইমস জানায়, প্রতিষ্ঠানেরই আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা কিম্বার্লি পাওয়েলের সঙ্গেও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। দ্বিতীয় এই সম্পর্কের খবর ফাঁস হওয়ার পর বোর্ড তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে। এর মধ্যেই পদত্যাগ করেন ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠা করা এই প্রযুক্তিবিদ।
রন্ধনশিল্পী থেকে এনভিডিয়ার শীর্ষ পদে কন্যা ম্যাডিসন
বাবার বিদায়ের পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন হুয়াংয়ের দুই সন্তান—ম্যাডিসন হুয়াং এবং স্পেন্সার হুয়াং। বাবার প্রতিষ্ঠানেই গুরুত্বপূর্ণ পদে কাজ করেন দুজনই।
হুয়াংয়ের বড় সন্তান ম্যাডিসন বর্তমানে এনভিডিয়ার ‘ফিজিক্যাল এআই’ প্ল্যাটফর্মের পণ্য ও কারিগরি বিপণন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। মজার বিষয় হলো, প্রযুক্তির দুনিয়ায় আসার আগে ম্যাডিসনের ক্যারিয়ার ছিল একদমই ভিন্ন।
২০১২ সালে ‘কালিনারি ইনস্টিটিউট অব আমেরিকা’ থেকে রন্ধনশৈলীতে স্নাতক শেষ করে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকোর নামী রেস্তোরাঁয় পাচক হিসেবে কাজ করেন তিনি। প্যারিসের ‘লে কর্ডন ব্লু’ থেকে প্রশিক্ষণ এবং লন্ডন থেকে ওয়াইন ও গ্যাস্ট্রোনমিতে ডিপ্লোমাও করেন।
পরে ব্যবসার প্রতি আগ্রহ জন্মালে ফরাসি বিলাসবহুল পণ্যের প্রতিষ্ঠানে চার বছর কাজ করে লন্ডন বিজনেস স্কুল থেকে এমবিএ ডিগ্রি নেন ম্যাডিসন। ২০২০ সালের জুনে এমবিএ শিক্ষানবিশ হিসেবে এনভিডিয়ায় যোগ দিয়ে ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করেন তিনি।
ককটেল বারের মালিক থেকে রোবোটিকস কর্মকর্তা পুত্র স্পেন্সার
হুয়াংয়ের ছেলে স্পেন্সার হুয়াং সামলাচ্ছেন এনভিডিয়ার রোবোটিক সফটওয়্যার পণ্য ব্যবস্থাপনার দায়িত্ব। শিকাগোর কলম্বিয়া কলেজ থেকে স্নাতক শেষ করে মান্দারিন ভাষা শিখতে তাইওয়ানে যান তিনি। সেখানে পড়াশোনার পাশাপাশি তাইপেইতে বন্ধুর সঙ্গে মিলে একটি ককটেল বারও খুলেছিলেন।
পরবর্তী সময়ে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি আগ্রহ তৈরি হলে ২০১৯ সালে এমআইটি (ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি) থেকে উচ্চশিক্ষা এবং নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন স্পেন্সার। ২০২২ সালের জুলাইয়ে পণ্য ব্যবস্থাপক হিসেবে এনভিডিয়ায় যোগ দিয়ে এখন তিনি রোবোটিকস ব্যবসার শীর্ষ কর্মকর্তাদের একজন।
এ ছাড়া ম্যাডিসনের স্বামী নিকো কাপরেজও এনভিডিয়ার বিশ্ব কৃত্রিম মেধা অগ্রগতি বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। সুইজারল্যান্ডের সাবেক এই পেশাদার স্কি রেসারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে স্পষ্ট তথ্য পাওয়া না গেলেও প্রতিষ্ঠানে তাঁর প্রভাব বেশ বড়।
সন্তানদের আকাশছোঁয়া বেতন
পুরো পরিবার এনভিডিয়ার শীর্ষ পদগুলোতে থাকায় তাদের পারিশ্রমিক নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। প্রতিষ্ঠানের ২০২৬ অর্থবর্ষের প্রকাশিত নথি অনুযায়ী, হুয়াংয়ের দুই সন্তানের বেতন রীতিমতো আকাশছোঁয়া।
নথির তথ্যমতে, কন্যা ম্যাডিসন প্রতি মাসে প্রায় ১২ লাখ ৩ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১৪ কোটি টাকার বেশি) বেতন পান। ২০২৬ অর্থবর্ষে তার জন্য মোট বরাদ্দ ছিল ১ কোটি ২৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার।
অন্যদিকে, ছেলে স্পেন্সারের মাসিক বেতন প্রায় ১৩ লাখ ২ হাজার ডলার (প্রায় ১৫ কোটি ৭০ লাখ টাকা), যা বার্ষিক হিসেবে ১ কোটি ৩২ লাখ মার্কিন ডলার। জামাই নিকো কাপরেজের বেতনের অঙ্ক প্রকাশ্যে না এলেও তা যে বিশাল অঙ্কের, তা সহজেই অনুমেয়।
তিন দশকের বেশি সময় ধরে তিলে তিলে এনভিডিয়াকে বিশ্বের শীর্ষ এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন জেনসেন হুয়াং। কিন্তু ব্যক্তিগত জীবনের কেলেঙ্কারি ও স্বজনপ্রীতির বিতর্ক তার বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি টানল অত্যন্ত তিক্তভাবে।

