এইচএসসি পরীক্ষার ফল মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানার নিয়মে পরিবর্তন আনা হয়েছে। আগে ১৬২২২ নম্বরে মেসেজ পাঠিয়ে ফল জানা গেলেও এবার শিক্ষার্থীদের এসএমএস পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর বেলা ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও এসএমএসের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফল জানা যাবে।
এসএমএসে ফল জানতে প্রথমে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে HSC লিখতে হবে। এরপর একটি স্পেস দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীকে HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। অনলাইনে ফল জানতে শিক্ষার্থীরা eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন।


