...|...|...

শিক্ষা

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আগামীকাল, করবেন যেভাবে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৪৩
Shares
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আগামীকাল, করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামীকাল ১ নভেম্বর। চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত।

শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইট (https://rescrutiny.eduboardresults.gov.bd))-এ প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। প্রতিটি পত্রের জন্য পুনর্নিরীক্ষায় ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে। বিকাশ, নগদ, রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে।

বোর্ড জানিয়েছে, একবার ফি জমা দিয়ে আবেদন চূড়ান্ত করার পর আর কোনো বিষয় বাদ দেওয়া বা পরিবর্তনের সুযোগ নেই এবং জমাকৃত ফি কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়। ম্যানুয়ালি বা হাতে লিখে কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে শিক্ষা বোর্ড।