...|...|...

আইন ও আদালত

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:০০ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:০২
Shares
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ

ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ বা অবরুদ্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা এক আবেদনের পর গত সপ্তাহে বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) আইনজীবী শিশির মনির জানান, গত বৃহস্পতিবার আদালতের আদেশের লিখিত অনুলিপি প্রকাশিত হয়েছে।

রিট আবেদনে বলা হয়, আইন অনুযায়ী একই গ্রুপ বা পরিবারের সদস্যদের হাতে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার থাকার সুযোগ নেই। তবে ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪টি কোম্পানি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়ে মোট ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ধারণ করছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় এসব শেয়ার অবরুদ্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট শেয়ারগুলো ফ্রিজের নির্দেশ দেন।

এর আগে গত বছর ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার, পরিচালক ও ব্যক্তিবিশেষের সংশ্লিষ্ট ব্যাংক হিসাব ফ্রিজ রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

একই সঙ্গে এসব শেয়ারহোল্ডার, পরিচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছিল।