...|...|...

বিশ্ব

ইরানে বাস উল্টে নিহত ১১, আহত ২৪

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৫৩
Shares
ইরানে বাস উল্টে নিহত ১১, আহত ২৪

ছবি: সংগৃহীত

ইরানের কেন্দ্রীয় মার্কাজি প্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এপির বরাতে প্রাদেশিক ট্রাফিক পুলিশ জানিয়েছে, দেশটির কেন্দ্রীয় ‘সাভেহ-হামেদান’ ফ্রিওয়েতে এই দুর্ঘটনা ঘটে। চালকের চরম ক্লান্তি এবং অতিরিক্ত তন্দ্রাচ্ছন্নতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। তবে বাসটি ঠিক কোন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল, সে বিষয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।

উল্লেখ্য, বিশ্বে সড়ক নিরাপত্তার দিক থেকে সবচেয়ে খারাপ রেকর্ডগুলোর একটি রয়েছে ইরানে। দেশটিতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ১৭ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে। বিশেষজ্ঞরা এই উচ্চ মৃত্যুর হারের জন্য অনিরাপদ যানবাহন, ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা এবং অপর্যাপ্ত জরুরি সেবাকে দায়ী করে থাকেন।

এর আগে, চলতি মাসের শুরুর দিকে দেশের পশ্চিমাঞ্চলীয় শহর সানন্দাজের কাছে একটি জ্বালানিবাহী ট্যাংকারের সাথে অন্যান্য যানবাহনের সংঘর্ষ ও ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ১১ জন নিহত এবং আরও ৭ জন আহত হয়েছিলেন।