...|...|...

বিশ্ব

ইরানে আবারও হামলার ইঙ্গিত ট্রাম্পের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ভোর রাত ৫:১০ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, ভোর রাত ৫:৩৪
Shares
ইরানে আবারও হামলার ইঙ্গিত ট্রাম্পের

ছবি: সংগৃহীত

ইরানের ওপর শিগগিরই আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানকে চরমভাবে ঘায়েল করেছে যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে দেশটির ওপর আরও হামলা চালানো হতে পারে।

শুক্রবার (২৩ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়  ট্রাম্প বলেন, “আমরা ওদের চরমভাবে ঘায়েল করেছি, এবং হয়তো আরও কিছুটা করতে পারি।”

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইরানের সঙ্গে যুদ্ধের প্রভাব ভোটারদের ওপর কীভাবে পড়বে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এক দিক থেকে দেখলে মানুষ এই যুদ্ধ পছন্দ করছে। কারণ, তিনি এমন পদক্ষেপ নিচ্ছেন, যা অন্য প্রেসিডেন্টদের আগেই নেওয়া উচিত ছিল।

তবে এ যুদ্ধের জন্য রাজনৈতিক মূল্য দিতে হতে পারে বলেও স্বীকার করেন তিনি। ট্রাম্প বলেন, “অন্য দিক থেকে দেখলে, হয়তো তারা পছন্দও করছে না। এর জন্য একটি মূল্য দিতে হবে, যা পদক্ষেপটি নেওয়ার মুহূর্তেই আমি জানতাম। তবে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যায় না।”

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার যুক্তি তুলে ধরে ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে এল, যখন দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরও সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।