...|...|...

খেলা

ইমরান খানের পাশে অস্ট্রেলিয়ার সাবেক সাত অধিনায়ক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৫৩
Shares
ইমরান খানের পাশে অস্ট্রেলিয়ার সাবেক সাত অধিনায়ক

ইমরান খান। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে কারাবন্দী পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের কাছে চিঠি দিয়েছেন দেশটির সাত সাবেক অধিনায়ক। ইমরানের সুচিকিৎসা, পরিবারের সাথে নিয়মিত সাক্ষাৎ এবং প্রয়োজনীয় মানবিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর স্টিভ ওয়াহ যৌথভাবে এই চিঠি দিয়েছেন। সেখানে তারা পরিষ্কার করেছেন, ইমরানের রাজনৈতিক বা আইনি অবস্থান নিয়ে তারা কোনো পক্ষ নিচ্ছেন না। বরং একজন কারাবন্দীর মৌলিক মানবিক অধিকার চিকিৎসাসেবা নিশ্চিত করা নিয়েই তাদের উদ্বেগ।

চিঠিতে সাবেক অজি অধিনায়কেরা বলেছেন, ইমরানের বিরুদ্ধে চলমান মামলা রাজনৈতিক বিষয়গুলো পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার। এসব বিষয়ে মন্তব্য না করলেও কারাগারে থাকা একজন ব্যক্তির প্রয়োজনীয় চিকিৎসা, পরিবারের সাথে যোগাযোগ এবং মানবিক আচরণ পাওয়ার অধিকার রয়েছে বলে তারা মনে করেন।

ইমরানের পরিবারও দীর্ঘদিন ধরে তার স্বাস্থ্য কারাগারের চিকিৎসাব্যবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে। চিকিৎসাসুবিধার সীমাবদ্ধতা, পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতে বিধিনিষেধ এবং আইনজীবীদের সাথে যোগাযোগের সুযোগ সীমিত থাকার বিষয়গুলোও চিঠিতে তুলে ধরা হয়েছে।

ইমরানের বিষয়ে চিঠিতে তিনটি নির্দিষ্ট দাবি জানানো হয়েছে। প্রথমত, তার নিজস্ব চিকিৎসকদের অন্তর্ভুক্ত করে সুপ্রিম কোর্টের নির্দেশিত মেডিকেল বোর্ডকে স্বাধীনভাবে তার স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ দিতে হবে। দ্বিতীয়ত, আদালতের নির্দেশনা অনুযায়ী প্রতি সপ্তাহে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে।

ইমরানের ছেলে বোনদের উদ্বেগের কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। কয়েক মাস ধরে তারা ইমরানের স্বাস্থ্য, চিকিৎসাসেবা এবং কারাগারে তার সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলে আসছেন। বিশেষ করে সীমিত চিকিৎসা, পরিবারের সাথে যোগাযোগ এবং আইনজীবীদের সাথে সাক্ষাতের সুযোগ নিয়ে তারা আপত্তি জানিয়েছেন।

এর আগেও ইমরানের কারাবন্দিত্ব স্বাস্থ্য নিয়ে ক্রিকেট বিশ্বের সাবেক বর্তমান খেলোয়াড়েরা সরব হয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে একই বিষয়ে ১৪ জন সাবেক অধিনায়ক চিঠি দিয়েছিলেন। পরে পাকিস্তানের সাবেক তারকা জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম মঈন খানও ইমরানের পরিস্থিতি নিয়ে কথা বলেন। বিষয়ে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সও।