ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনের চারটি গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্ব পেয়েছেন চার অধ্যাপক।
রবিবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক চারটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিসে আদেশে বলা হয়, আইসিটি সেলের পরিচালক হিসেবে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, টিএসসিসির পরিচালক হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. মনজুর রহমান, প্রেস প্রশাসক হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. গাজী মোহাম্মদ মাহবুব মুর্শিদ এবং সেন্ট্রাল ল্যাবরেটরির পরিচালক হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমিন ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এ দায়িত্ব পালনের জন্য তারা নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন। এছাড়া দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য আইসিটি সেলের পরিচালক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাজাহান আলী, টিএসসিসির পরিচালক হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন, প্রেস প্রশাসক আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলাম ও সেন্ট্রাল ল্যাবরেটরির পরিচালক ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

