...|...|...

আইন ও আদালত

ইন্টারনেট স্লো করতে পলককে নির্দেশ দেন ওবায়দুল কাদের

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, সকাল ১১:৪৪ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৮
Shares
ইন্টারনেট স্লো করতে পলককে নির্দেশ দেন ওবায়দুল কাদের

তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধে তৎকালীন তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ২০২৪ এর ১৬ জুলাই ফোন করে ইন্টারনেট স্লো করার নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রবিবার ( আগস্ট) জুলাই হত্যা মামলার প্রমাণ হিসেবে এই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।

সিকিউশন জানায়, ওবায়দুল কাদেরের নির্দেশনার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে প্রথমে স্লো ও পরে ধাপে ধাপে বন্ধ করা হয় ইন্টারনেট। ওবায়দুল কাদের, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতাসহ সাতজনের বিরুদ্ধে চলমান মামলায় অভিযোগের প্রমাণ হিসেবে এই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।

প্রসিকিউশন আরও জানায়, আন্দোলন দমাতে মারণাস্ত্রের পাশাপাশি ব্যবহার শুরু হয় হেলিকপ্টার ও ড্রোনের। এসব তথ্য যাতে বাইরে ছড়িয়ে না পড়ে, সে জন্য ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয় বলে দাবি প্রসিকিউশনের।

ফরেনসিক ল্যাবে কল রেকর্ডটির সত্যতা যাচাইয়ের পর তথ্য-প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।