...|...|...

খেলা

ইকুয়েডরের আর্জেন্টাইন কোচের পদত্যাগ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১ জুলাই ২০২৬, সকাল ১১:২৪ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৫৩
Shares
ইকুয়েডরের আর্জেন্টাইন কোচের পদত্যাগ

ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২ থেকে বিদায় নেওয়ার পরই ইকুয়েডর জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন সেবাস্তিয়ান বেকাসেসে। মঙ্গলবার (৩০ জুন) মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় সহ-আয়োজক মেক্সিকোর কাছে ২-০ গোলে হারের পর ম্যাচ শেষেই নিজের সিদ্ধান্ত জানান আর্জেন্টাইন এই কোচ।

সংবাদ সম্মেলনে বেকাসেসে বলেন, আমাদের চুক্তি বিশ্বকাপ পর্যন্ত ছিল। আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম—ইকুয়েডরের ইতিহাসের সেরা বিশ্বকাপ উপহার দেওয়ার—তা পূরণ করতে পারিনি। তাই বিদায় বলার সময় এসেছে।

মেক্সিকোর বিপক্ষে ম্যাচের মূল্যায়ন করতে গিয়ে বেকাসেসে বলেন, স্বাগতিক সমর্থকদের প্রবল উৎসাহে ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে যায় তার দল। প্রথমার্ধে প্রতিপক্ষের গতির সঙ্গে তাল মেলাতে পারেনি ইকুয়েডর। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও গোলের দেখা মেলেনি।

তিনি বলেন, প্রথমার্ধে আমরা পুরোপুরি পিছিয়ে ছিলাম। পরে লড়াইয়ে ফিরেছিলাম, কিন্তু সেই গুরুত্বপূর্ণ গোলটি আর করতে পারিনি।