...|...|...

চাকরি

উপায়ে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, সকাল ১০:১০ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৫৭
Shares
উপায়ে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

উপায়ে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত

উপায় (ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড) ‘কি অ্যাকাউন্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৪ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এ পদে আবেদনের জন্য ফাইন্যান্স, মার্কেটিং বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে বিবিএ ডিগ্রি থাকতে হবে।

প্রতিষ্ঠানের নাম: উপায় (ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড)

পদের নাম: কি অ্যাকাউন্ট ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: ফাইন্যান্স, মার্কেটিং বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে বিবিএ ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সিলেটের করপোরেট ও ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। পাশাপাশি ডিজিটাল পেমেন্ট সলিউশন বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: সিলেট

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ৩ সেপ্টেম্বর ২০২৬।