...|...|...

বিশ্ব

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে জার্মানির দাবি প্রত্যাখ্যান ইরানের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, রাত ৮:২২
Shares
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে জার্মানির দাবি প্রত্যাখ্যান ইরানের

ছবি: সংগৃহীত

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধে জার্মানির দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) সদস্য হিসেবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ইরানের রয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বাঘাই বলেন, ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার জার্মানি, ফ্রান্স কিংবা অন্য কোনো দেশ ইরানকে দেয়নি।’

এদিকে, ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নির্মাণের সম্ভাবনা নিয়ে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। এ বিষয়ে সংস্থাটির মন্তব্যকে ‘কারিগরি ভিত্তিহীন অনুমান’ বলে অভিহিত করেন বাঘাই।

তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশাধিকার হারিয়েছে আইএইএ। তবে ইরান এখনো সংস্থাটির সঙ্গে সুরক্ষা-সংক্রান্ত চুক্তির আওতায় থাকা বাধ্যবাধকতা স্থগিত করেনি।

এদিকে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরানের প্রতিক্রিয়া কী হবে—এমন প্রশ্নে বাঘাই বলেন, ‘কোনো আঘাতের জবাব না দিয়ে ছাড়বে না ইরান।’