জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নেত্রকোনা জেলা প্রশাসক। ‘হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদে ৮৬ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের অধীন ইউনিয়ন পরিষদ। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১২ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: নেত্রকোনা জেলা প্রশাসক
পদের সংখ্যা: ০১টি
লোকবল নিয়োগ: ৮৬ জন
পদের নাম: হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
কর্মস্থল: ইউনিয়ন পরিষদে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ১২ নভেম্বর ২০২৬ তারিখে ১৮–৩২ বছর। রিট পিটিশন মামলার পক্ষভুক্ত ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণের বয়স শিথিলযোগ্য হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা নেত্রকোনা জেলা প্রশাসকের এই http://dcnetrokona.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১২ নভেম্বর, ২০২৬ ইং তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


