...|...|...

চাকরি

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে চাকরির সুযোগ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, সকাল ৮:৪৭
Shares
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে চাকরির সুযোগ

বিপিএটিসি ‘র ওয়েবসাইট থেকে নেওয়া। ছবি: সংগৃহীত

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে ৯ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৩৯। এরই মধ্যে ১৭ অক্টোবর আবেদন শুরু হয়েছে। শেষ তারিখ ৭ নভেম্বর ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: সহকারী পরিচালক (প্রশিক্ষণ)

পদসংখ্যা: ৩

বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-৯) ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।

২. পদের নাম: সহকারী প্রোগ্রামার

পদসংখ্যা: ২

বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-৯) ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।

৩. পদের নাম: পরিবহন তদারককারী

পদসংখ্যা: ১

বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-১০) ৩২,০০০-৭৭,৩০০ টাকা।

৪. পদের নাম: পরিসংখ্যান সহকারী

পদসংখ্যা: ২

বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-১২) ২৪,৩০০-৫৮,৭০০ টাকা।

৫. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৫

বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-১৪) ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৬. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৫

বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।

৭. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৬

বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।

৮. পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ১

বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।

৯. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১৮

বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-২০) ২০,০০০-৪৮,৪০০ টাকা।

বয়সসীমা

১৮-৩২ বছর।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।