...|...|...

চাকরি

কল সেন্টারে চাকরি দেবে পেট্রোম্যাক্স এলপিজি, কর্মস্থল ঢাকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, সকাল ১০:২৮
Shares
কল সেন্টারে চাকরি দেবে পেট্রোম্যাক্স এলপিজি, কর্মস্থল ঢাকা

ছবি: সংগৃহীত

পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কল সেন্টার অ্যাসোসিয়েট (এক্সিকিউটিভ) পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৮ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড
পদের নাম: কল সেন্টার অ্যাসোসিয়েট (এক্সিকিউটিভ)
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: এমএস অফিস টুলসের ওপর ভালো দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: শুধু নারী
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 
বেতন: কোম্পানির নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন
অন্যান্য সুবিধা: বিমা, প্রভিডেন্ট ফান্ড, পারফরম্যান্স বোনাস, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।