...|...|...

সারাদেশ

আশুলিয়ায় ৪১ কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ

আশুলিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫৯
Shares
আশুলিয়ায় ৪১ কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ

ছবি: টাইমস টুডে

শিল্পাঞ্চল আশুলিয়ায় বিক্ষোভের জেরে ৪১ কারখানার উৎপাদন কাজ বন্ধ রয়েছে। সকালে স্বাভাবিক ভাবে কারখানায় প্রবেশ শ্রমিকরা। এ সময় আশুলিয়ার জিরাবো, জামগড়া, নরসিংহপুর এলাকায় কারখানায় প্রবেশ করে কর্মবিরতি পালন করে অরিণিমা , এলায়েন্স, রাতুল, সিনহাসহ ৯ টি কারখানার শ্রমিকরা। এসময় নিরাপত্তা নিশ্চিতে সাধারণ ছুটি ঘোষণা করে কারখানার কতৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে অরিণিমা , এলায়েন্স, রাতুল, সিনহাসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কর্মবিরতি পালন করলে কারখানার নিরাপত্তা ও পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সাধারণ ছুটি ঘোষণা করে কারখানার কতৃপক্ষ।

এ সময় শ্রমিকরা বেলা ১১টার দিকে কারখানা থেকে বের হয়ে আশুলিয়ার জিরাবো পুকুরপাড়, কাঠগড়া বাজার আঞ্চলিক সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ দ্রুত তাদের সড়ক থেকে সরাতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

পুলিশ সূত্রে জানা যায়, শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করে। এ সময় শ্রমিক ও কারখানার নিরাপত্তার স্বার্থে কারখানাগুলো সাধারণ ছুটি ঘোষণা করে মালিকপক্ষ।  ছুটি পেয়ে শ্রমিকরা আশুলিয়ার জিরাবো বিশমাইল আঞ্চলিক সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে শ্রমিকরা। পরে পুলিশ  টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় ।

শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মুমিনুল ইসলাম ভূইয়া বলেন,  শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানাগুলোর সামনে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।

তিনি আরও বলেন, আশুলিয়ায় শ্রম আইন ২০০৬ এর ১৩-এর ১ ধারায় ও নেটিশের মাধ্যমে বন্ধ রয়েছে অন্তত ২৮ টি কারখানা, কারখানার নিরাপত্তা কারণে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ১৩ টি কারখানা। বন্ধ থাকা এই কারখানাগুলো বাদে শিল্পাঞ্চলের বাকি সব কারখানায়  শান্তিপূর্ণ ও স্বাভাবিক কর্মপরিবেশ রয়েছে ।