...|...|...

শিক্ষা

আলিমে তানযীমুল উম্মাহর ধারাবাহিক সাফল্য, জিপিএ-৫ পেলেন ৪২ শিক্ষার্থী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, রাত ৮:৪৯
Shares
আলিমে তানযীমুল উম্মাহর ধারাবাহিক সাফল্য, জিপিএ-৫ পেলেন ৪২ শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

২০২৬ সালের আলিম পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে ৪২ জন পেয়েছেন জিপিএ-৫।

১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে বোর্ড পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। ইবতেদায়ি শিক্ষা সমাপনী, জেডিসি ও দাখিল পরীক্ষায় একাধিকবার প্রথম স্থান অর্জনসহ ১৮ বার বোর্ডের মেধাতালিকায় স্থান পেয়েছে মাদ্রাসার শিক্ষার্থীরা।

আলিম পরীক্ষায়ও এ প্লাস (A+)সহ শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় একাধিকবার প্রথম স্থান অর্জন করে সুনাম কুড়িয়েছে মাদ্রাসার শিক্ষার্থীরা।

এদিকে, ২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রথম স্থান অর্জন করেছে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা। এ পরীক্ষায় প্রতিষ্ঠানটির এক শিক্ষার্থী সর্বোচ্চ নম্বর পাওয়ার গৌরব অর্জন করেছে।