প্রধানমন্ত্রীসহ আমরা যারা বিএনপির রাজনীতি করি আমাদের কারও দেশের বাইরে কোনো ঠিকানা নেই বলে দাবি করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫ ডিসেম্বরের সম্ভাব্য সফর উপলক্ষে বিভিন্ন স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
আমরা জনগণের ভোটে নির্বাচিত উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা এ দেশে থেকেই জনগণের উন্নয়নে কাজ করব।’
মীর শাহে আলম বলেন, আমরা ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নিয়েছি। দেশের সকল খাল এবং মরা নদীগুলোকে পুনঃজীবিত করা হবে। পরে মন্ত্রী করতোয়া নদীর বিভিন্ন অংশ এবং খাল পরিদর্শন করেন এবং খুব শিগগিরই এসব খাল খননের উদ্বোধন করা হবে বলে জানান তিনি ।
এর আগে তিনি স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।


