আমরা ৫ আগস্টের পরে মীরজাফর হয়ে গেছি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার (২১ আগস্ট) ফেসবুকে করা এক পোস্টে এ কথা বলেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, ২০১৮ সালের আজকের দিনে জামিন পেয়ে কারাফটকের সামনে মিছিল করি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল করি! হ্যা বিশাল বিশাল বিপ্লবীদের ১৮-২৪ পর্যন্ত রাজপথে দেখিনি, ৫ আগস্টের পরে তারা কঠিন বিপ্লবী হয়েছে! আর আমরা ৫ আগস্টের পরে মীরজাফর হয়ে গেছি...

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, এ কারণে মাঝেমধ্যে মনে হয় গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট 'কোটা সংস্কার আন্দোলন' এর নেতৃত্ব ৫ আগস্ট পরবর্তীতে জন্ম নেওয়া বিপ্লবীরা দিয়েছে! আর আমরা তখন গুপ্ত ছিলাম! আর ওরা ঘরে থেকেও ছিলো নেতৃত্বে!

