...|...|...

আইন ও আদালত

আদালত প্রাঙ্গণে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, রাত ৮:২৯
Shares
আদালত প্রাঙ্গণে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

ছবি: সংগৃহীত

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

রবিবার (৪ অক্টোবর) বিকেলের দিকে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে এই হাতাহাতির ঘটনা ঘটে। এদিন জামিন শুনানি ঘিরে এজলাসের ভেতরে ও বাইরে দফায় দফায় হাতাহাতিতে জড়ান জামায়াত ও বিএনপিপন্থি আইনজীবীরা।

এর আগে একদিনের রিমান্ড শেষে রবিবার দুপুরে কড়া নিড়াপত্তার মধ্যদিয়ে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়। এরপর দুপুর ২টার পর তাকে এজলাসে তোলা হয়। এ সময় এজলাসকক্ষে অবস্থান করাকে কেন্দ্র করে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’পক্ষের আইনজীবীরা।

এ ঘটনায় এজলাস ত্যাগ করেন বিচারক। এর কিছুক্ষণ পর পরিস্থিতি কিছুটা শান্ত হলে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানি শুরু হয়। ওই সময় আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি তুলে ধরেন। একপর্যায়ে উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।