...|...|...

জাতীয়

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, সকাল ৮:৩৬ | আপডেট: ২১ অক্টোবর ২০২৬, সকাল ৯:২৫
Shares
আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

ঢাকা ও নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় আজ বুধবার তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ডেমরা ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপন কাজের জন্য দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বেঙ্গল গ্লাস, শুকরশী, শিমরাইল এবং শীতলক্ষ্যা নদীর পশ্চিমাংশের সান্দিরা বালুঘাট থেকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশ পর্যন্ত এলাকায় প্রায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।