...|...|...

ক্যাম্পাস

বহিষ্কারের পর আহসান হাবিব

আজ থেকে রাবি ছাত্রদল হিজরা ইউনিটে পরিণত হলো

রাবি প্রতিনিধি
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, রাত ৯:৫৬
Shares
আজ থেকে রাবি ছাত্রদল হিজরা ইউনিটে পরিণত হলো

বহিষ্কৃত ছাত্রদল নেতা আহসান হাবিব। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সহসভাপতি পদ থেকে বহিষ্কারের পর ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে একাধিক স্ট্যাটাস দিয়েছেন আহসান হাবিব। সেখানে তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তের সমালোচনা করে সংগঠনের নেতৃত্ব ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন।

সোমবার (৫ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আহসান হাবিব লেখেন, ‘বহিষ্কারের হ্যাট্রিক ট্রফি দিলেন? শিবিরের ক্যান্টনমেন্টে আজ থেকে রাবি ছাত্রদল হিজরা ইউনিটে পরিণত হলো। গুপ্তদের মিডিয়া ট্রায়ালের চাপ সামলাতে না পারলে ছাত্রদল বিলুপ্ত করে দেন।’

তিনি আরও লেখেন, ‘সুশীল রাজনীতি দিয়ে কোনদিন রাবি ক্যাম্পাসে ছাত্রদলকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। কোন সাহসী ছেলে-মেয়ে আর এই সংগঠন করতে আসবেনা। আরও ১০-১ জনের বহিষ্কারের প্রেস রিলিজ রেডি করে রাখেন। রাবি ছাত্রদল এখন ল্যাংটা হবে। লজ্জায় মুখ দেখাতে পারবেনা কেউ?’

এর আগে একই দিন সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আহসান হাবিব, রাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসান ও ছাত্রনেতা বিশাল চক্রবর্তীকে বহিষ্কার করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

উল্লেখ্য, রবিবার (৪ অক্টোবর) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ প্রায় ১০ জন আহত হন। হামলার ঘটনায় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে।

এদিকে হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সন্ধ্যা ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলছিল।