...|...|...

রাজনীতি

ফারুক হাসান

আগামী ১০-১৫ বছর পর রাষ্ট্রক্ষমতায় আসবে গণঅধিকার পরিষদ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, সকাল ১০:১৩
Shares
আগামী ১০-১৫ বছর পর রাষ্ট্রক্ষমতায় আসবে গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদের (জিওপি) মুখপাত্র ফারুক হাসান। ছবি: সংগৃহীত

আগামী ১০-১৫ বছর পর গণঅধিকার পরিষদ রাষ্ট্রক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের (জিওপি) মুখপাত্র ফারুক হাসান।

তিনি বলেন, জামায়াত ইসলামী ১৫-২০ বছর পর বিরোধী দল হতে পারলে, গণঅধিকার পরিষদও ১০-১৫ বছর পর ক্ষমতায় আসবে।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন। 

ফারুক হাসান বলেন, আগামী ১০-১৫ বছর পর এই গণঅধিকার পরিষদ রাষ্ট্রক্ষমতায় আসবে। আজকে যারা বড় বড় লেকচার দেন, সেই জামায়াতে ইসলামী বিএনপির জোট সরকারে থেকে দুটি মন্ত্রিত্ব নিয়েছিল। 

তিনি বলেন, ২০০১ সালে দুটি মন্ত্রিত্ব নিয়ে ১৫-২০ বছর পর তারা যদি বিরোধী দলের চেয়ারে থাকতে পারে, তাহলে আজ ২০২৬ সালে আমরাও বিএনপির জোটে থেকে আগামী ১০-১৫ বছর পর এই গণঅধিকার পরিষদ রাষ্ট্রক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ।