...|...|...

সারাদেশ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, সকাল ১০:১৭ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, সকাল ১০:২৪
Shares
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়। জেলা প্রশাসন ও পুলিশের সাথে সমন্বয় করে তারা কাজ করছেন। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এদিকে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে।

এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।