...|...|...

সোশ্যাল মিডিয়া

অনিচ্ছাকৃত উচ্চারণগত ভুলে রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৪৪
Shares
অনিচ্ছাকৃত উচ্চারণগত ভুলে রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ

রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

জৈনপুরী দরবার শরীফের নাম উচ্চারণে অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একইসাথে জৌনপুরী ও জৈনপুরী দুটি শব্দই সঠিক বলে জানিয়ে তিনি বলেছেন, শব্দ দুটির সাথে পরিচিতি ও কাজের সম্পৃক্ততা সীমিত থাকায় এ ভুল হয়েছে।

তার ভেরিফায়েড পেইজে এক পোস্টের মাধ্যমে তিনি জৈনপুরী দরবার শরীফের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান অটুট থাকার কথা জানান। বক্তব্যে কোনো ধরনের অসম্মান প্রদর্শনের অভিপ্রায় ছিল না উল্লেখ করে বিষয়টি অনিচ্ছাকৃত ভুল হিসেবে বিবেচনা করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, “জৈনপুরী দরবার শরীফের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান অটুট রেখে, অনিচ্ছাকৃত উচ্চারণগত ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমার বক্তব্যে কোনো ধরনের অসম্মান প্রদর্শনের অভিপ্রায় ছিল না। বিষয়টি অনিচ্ছাকৃত ভুল হিসেবে বিবেচনা করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি।

আমার যতোটুকু জানার সুযোগ হয়েছে, জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক। তবে শব্দ দ্বয়ের সাথে আমার কাজের সম্পৃক্ততা সীমিত ও পরিচিত কম থাকায়

জ্ঞাত বহির্ভূত উচ্চারণগত ভুল হয়েছে। আশা করি ভবিষ্যতে এই শব্দদ্বয় উচ্চারণে আরও সাবধানতা অবলম্বন করতে পারবো ইনশাআল্লাহ।

পরিশেষে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি চমৎকার আয়োজন ও আন্তরিকতার জন্য। ইসলামের খেদমতে তিনি যে সংগ্রাম করে যাচ্ছেন, তাকে যে বা যারাই কটাক্ষ করুক না কেন, এতে তার কোনো ক্ষতি হবে না, ইনশাআল্লাহ। কেউ সঠিক পথে থাকলে শত প্রতিকূলতার মধ্যেও তার বিজয় অনিবার্য।”