...|...|...

সারাদেশ

অগ্নিসংযোগ-নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে জামায়াতের শোডাউন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৩৭
Shares
অগ্নিসংযোগ-নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে জামায়াতের শোডাউন

ছবি: টাইমস টুডে

চট্টগ্রাম নগরীতে অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল র‍্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ, চট্টগ্রাম মহানগরী।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে যুব বিভাগের চট্টগ্রাম মহানগরীর সভাপতি মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নেতৃত্বে নগরীর বহদ্দারহাট থেকে র‍্যালিটি শুরু হয়। পরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামাল খান এলাকায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে আয়োজিত এ র‍্যালিতে অংশগ্রহণকারীরা অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন যুব বিভাগ চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মুহাম্মদ শফিউল আলম, সেক্রেটারি আ ন ম জোবায়ের, যুব বিভাগের সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি, সাবেক কাউন্সিলর মাহফুজুল আলম, মুহাম্মদ ইলিয়াছ, শহিদুল ইসলাম তালুকদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

র‍্যালি শেষে মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জানমাল ও জননিরাপত্তা বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।