...|...|...

অর্থনীতি

অক্টোবরের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩১
Shares
অক্টোবরের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর

ছবি: সংগৃহীত

কোনো ধরনের সুদ ও জরিমানা ছাড়াই চলতি অর্থবছরের অক্টোবর মাসের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২২ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সার্ভার জটিলতা এবং অতিরিক্ত ব্যবহারকারীর চাপের বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মোহা. মাসদুর রহমানের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ১৫ নভেম্বর ই-ভ্যাট সিস্টেমে একসাথে বিপুলসংখ্যক ব্যবহারকারী প্রবেশ করায় সার্ভার জটিলতার সৃষ্টি হয়। এর ফলে করদাতারা নির্ধারিত সময়ের মধ্যে অক্টোবর মাসের রিটার্ন দাখিল করতে গিয়ে সমস্যায় পড়েন।

করদাতাদের এই ভোগান্তি ও অসুবিধার কথা বিবেচনা করে জরিমানা ছাড়াই রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ২২ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো।