...|...|...

সারাদেশ

বিএনপি অফিসে আগুন, ককটেল উদ্ধার

প্রকাশ: ২০ জুন ২০২৬, সকাল ৭:০৩ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ৩:৩৬
Shares
বিএনপি অফিসে আগুন, ককটেল উদ্ধার

উদ্ধারকৃত ককটেল। ছবি: টাইমস টুডে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী বিএনপি অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার(২০ জুন) সকালে ককটেল দুটি উদ্ধার করা হয়। তবে এখনও পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী বাবু বলেন, আজ সকালে দলীয় নেতাকর্মীরা অফিসে এসে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পায়। পরে ঘটনাস্থলের আশপাশে দুটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখে তারা। এরপর বিষয়টি তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা ককটেল দুটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দুদলী বিএনপি অফিসে আগুন দিয়েছে। এতে অফিসের ভিতরে থাকা আসবাবপত্র ও বিভিন্ন মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। 

কালিগজ্ঞ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, সকালে পরিত্যক্ত অবস্থায় দুটি অবিস্ফোরিত  ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।