আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির হিউম্যানিটেরিয়ান অ্যান্ড রেসিলিয়েন্স প্রোগ্র্যাম বিভাগ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ২৬ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইসলামিক রিলিফ বাংলাদেশ
পদের নাম: প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট
বিভাগ: হিউম্যানিটেরিয়ান অ্যান্ড রেসিলিয়েন্স প্রোগ্র্যাম
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: সামাজিক বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: এনজিও, উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর
কর্মস্থল: ময়মনসিংহ (হালুয়াঘাট), শেরপুর (ঝিনাইগাতী, নালিতাবাড়ী)
বেতন: ২৭,৩৮১ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ভ্রমণ ভাতা/দৈনিক ভাতা, প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে দুই দিন ছুটি, বিমা সুবিধা (আইপিডি, ওপিডি, জীবন বিমা, ডিবি, সিআইবি), উৎসব বোনাস, দীর্ঘমেয়াদী চাকরির জন্য পুরস্কার, ছুটি (বার্ষিক, নৈমিত্তিক, অসুস্থতাজনিত, টিওআইএল/সিটিও, মাতৃত্বকালীন, পিতৃত্বকালীন) এবং গ্র্যাচুইটি ইত্যাদি।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


