প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর ফলাফল বৃহস্পতিবার (৯ জুলাই) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। ফল জানতে শিক্ষার্থীরা অনলাইনের পাশাপাশি মোবাইলের এসএমএসের মাধ্যমেও জানতে পারবেন।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের প্রশাসন বিভাগের উপপরিচালক এ এস এম সিরাজুদ্দোহা বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।
ফলাফল দেখার বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সিস্টেম অ্যানালিস্ট দিলীপ কুমার সরকার বলেন, ‘টেলিটক এ জন্য একটি বিশেষ নম্বর চালু করেছে। যে কোনো মোবাইল অপারেটরের সিম থেকে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।’
যেভাবে দেখবেন ফলাফল: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। যেমন, DPE 123456।
এ ছাড়া অনলাইনে https://ipemis.dpe.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে সহজেই ফলাফল দেখা যাবে।


