জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদ অকার্যকর মনে হলে বর্জন করবো। এই সরকারের কিছু নেতা স্বৈরাচারের দোসরদের সাথে যোগাযোগ রাখছেন। এই দ্বিমুখী নীতি থেকে বের না হলে সরকারের সঙ্গে কীসের ঐক্য, প্রশ্ন জামায়াত আমিরের।
রবিবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে যেসব ধারা দরকার জুলাই সনদে সেসব ধারা রাখতে চায় বিএনপি।
সরকারের উদ্দেশে তিনি বলেন, গণভোটের আলোকে সংস্কার করুন, সব ধরনের সহযোগিতা পাবেন। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনও জাতীয় ঐক্য হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।


