...|...|...

কর্পোরেট

পরিবেশ রক্ষায় নতুন আশার আলো

‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬’-এ আসছে সাস্তোরার ১০০% পচনশীল বায়ো ব্যাগ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৫৫
Shares
‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬’-এ আসছে সাস্তোরার ১০০% পচনশীল বায়ো ব্যাগ

ছবি: সংগৃহীত

প্লাস্টিক দূষণের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে এবং টেকসই বাণিজ্যের প্রসার ঘটাতে দ্বিতীয়বারের মতো আয়োজিত তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬’-এ এবার বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে পরিবেশবান্ধব ব্র্যান্ড ‘সাস্তোরা বায়ো ব্যাগ’ (Sustorra bio bag)। আগামী ১৫, ১৬ ও ১৭ নভেম্বর, ২০২৬ তারিখে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর হল নম্বর- B, স্টল নম্বর  3-এ সাস্তোরার এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

দেশের রপ্তানি বাণিজ্যকে আরও গতিশীল করতে এবং বিশ্ববাজারের ক্রেতাদের সাথে দেশীয় উৎপাদনকারীদের সরাসরি সেতুবন্ধন তৈরির লক্ষ্যে এই মেগা এক্সপোর আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এই মেলায় দেশি-বিদেশি শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। পণ্য প্রদর্শনীর পাশাপাশি মেলায় থাকছে বি-টু-বি (B2B) ম্যাচমেকিং সেশন, সাপ্লাই চেইন নেটওয়ার্কিং এবং টেকসই শিল্পায়ন বিষয়ক বিশেষ সেমিনার।

বর্তমান সময়ে ক্ষতিকর পলিথিনের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে পরিবেশবান্ধব পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। এই চাহিদা পূরণে সাস্তোরা নিয়ে এসেছে ভুট্টা ও কাসাভার মতো প্রাকৃতিক উদ্ভিজ্জ উপাদান থেকে তৈরি ১০০% বায়োডিগ্রেডেবল ও কম্পোস্টেবল ব্যাগ। এই ব্যাগগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো—ব্যবহারের পর মাটিতে ফেলে দিলে মাত্র ৬ মাসের মধ্যে এগুলো সম্পূর্ণ পচে মাটির সাথে মিশে যায় এবং কোনো ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক অবশিষ্ট রাখে না।

শপিং ব্যাগ, গার্মেন্টস পলিব্যাগ, কুরিয়ার ফ্লায়ার এবং গার্বেজ ব্যাগ—সবক্ষেত্রেই সাধারণ পলিথিনের চেয়ে কোনো অংশে কম নয় সাস্তোরার এই পণ্যগুলো। এগুলো দেখতে ও ব্যবহারে পলিথিনের মতোই নরম ও মজবুত, অথচ পরিবেশের জন্য সম্পূর্ণ নিরাপদ।

এই উদ্ভাবনী ও পরিবেশবান্ধব উদ্যোগ সম্পর্কে সাস্তোরার ম্যানেজিং ডিরেক্টর মীর আহমেদ আখতার সামির তার বার্তায় বলেন, 'আজকে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও পরিচ্ছন্ন পৃথিবী রেখে যাওয়া। পাশাপাশি, বর্তমান বিশ্ববাজারে—বিশেষ করে ইউরোপ ও আমেরিকার ক্রেতাদের কাছে—গ্রিন ও টেকসই প্যাকেজিংয়ের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬-এর মাধ্যমে আমরা বিশ্ববাসীকে দেখাতে চাই যে, বাংলাদেশ এখন আন্তর্জাতিক মানের ১০০% রপ্তানিযোগ্য ও পরিবেশবান্ধব বায়ো ব্যাগ উৎপাদনে সম্পূর্ণ সক্ষম। আমাদের এই পণ্যগুলো শুধু দেশের পরিবেশই রক্ষা করবে না, বরং বৈদেশিক মুদ্রা অর্জন এবং রপ্তানি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। আসুন, বিশ্বমানের সবুজ পণ্য নিয়ে আমরা একসাথে এগিয়ে যাই।'

আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এক্সপোটি সবার জন্য উন্মুক্ত থাকবে। দেশি-বিদেশি বায়ার, উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীদের হল-B এর 3 স্টলে এসে সাস্তোরার পরিবেশবান্ধব পণ্যগুলো সরাসরি দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।