...|...|...

জাতীয়

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৫৯
Shares
৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

ছবি: সংগৃহীত

প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব ওয়ালীউল দামান।

বুধবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সরকারি ছুটি পালিত হবে। সরকারের এই আদেশের মাধ্যমে দিনটি আনুষ্ঠানিকভাবে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হলো।

এর আগে গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার অনুমোদন দেয় মন্ত্রিসভা।

মন্ত্রিসভার সেই সিদ্ধান্ত বাস্তবায়নের ধারাবাহিকতায় এবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে দিনটিতে সাধারণ ছুটির আনুষ্ঠানিক ঘোষণা দিল।

উল্লেখ্য, ৭ নভেম্বর বাংলাদেশে দীর্ঘদিন ধরে সিপাহি-জনতার বিপ্লব স্মরণ করে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। নতুন এই প্রজ্ঞাপনের ফলে প্রতিবছর দিনটিতে দেশজুড়ে সাধারণ ছুটি থাকবে।